জিম আফ্রো টি-১০ লিগে কেমন করছেন বাংলাদেশের এনামুল ও সাব্বির


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা থাকলে দেশের ক্রিকেটপ্রেমীরা স্বাভাবিকভাবেই তাদের নিয়েই ব্যস্ত থাকেন। তাই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা কোথায় কী করছেন, খুব কম ক্রিকেটপ্রেমীই খোঁজ রাখেন।

এখনকার পরিস্থিতি অনেকটা সে রকম। বাংলাদেশ দল গেছে ভারত সফরে। নাজমুল–মুশফিক–মিরাজরা চেন্নাইয়ে প্রথম টেস্ট বিশাল ব্যবধানে হারের পর আগামীকাল কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবেন।

ওদিকে জাতীয় দলের বাইরে থাকা দুই ক্রিকেটার এনামুল হক ও সাব্বির রহমান জিম আফ্রো টি–১০ খেলতে গেছেন জিম্বাবুয়েতে। সেই টুর্নামেন্টে এনামুল–সাব্বিরের দল এরই মধ্যে ৫টি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে ব্যাট হাতে তাঁদের পারফরম্যান্স তেমন আশাব্যঞ্জক নয়।



Source link

Post a Comment

Previous Post Next Post

Comments